চীনের হংহে বিশ্ববিদ্যালয়ে রাবি উপাচার্য

স্টাফ রিপোর্টার: চীন সফররত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বুধবার হংহে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইয়াং শানছাও এর সাথে এক আলোচনায় মিলিত হন।
সেখানে তাঁরা রাবিতে বাস্তবায়নাধীন কনফুসিয়াস ইনস্টিটিউট পরিচালনা এবং দুই বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বিশেষ করে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, উচ্চতর পর্যায়ে গবেষণা, পিএইচডি পর্যায়ে বৃত্তি প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
আলোচনাকালে অন্যদের মধ্যে রাবি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও হংহে বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট শেনজি ইয়াংসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, উল্লেখ্য রাবি উপাচার্যের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল সপ্তাহব্যাপী চীন সফরে আছেন।


প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫ | সময়: ৫:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ