সর্বশেষ সংবাদ :

একই নাম হওয়ায় ছবি অন্য জনের ছাপানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন এলাকায় এক বিএনপি কর্মির গায়ে আগুন লাগার ঘটনায় অনুমান নির্ভর অন্য আরেক সাবেক মহানগর ছাত্রদল নেতার ছবি প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহানগরীর ১৮ নং ওয়ার্ডের আসাম কলোনী বৌ বাজার এলাকায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি শাহিদুল ইসলাম, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করি। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকেছি।
অনলাইন ভিত্তিক পদ্মা টাইমসহ কয়েকটি নিউজ পোর্টালে আমার ছবি ব্যবহার করে “রাস্তায় আগুন দেওয়া ছাত্রদল নেতা বহিস্কার শিরোনামে যে নিউজ করা হয়েছে সে ব্যক্তি আমি শহিদুল না। শহিদুল নামে যে ব্যক্তি রাস্তায় আগুন দিয়েছে সে ব্যক্তির নামও শহিদুল ইসলাম। তার বাসা মতিহার থানাধীন। সে নাসির হোসেন অস্থির নামের লোকের সাথে রাজনীতি করে। আমি আজ পর্যন্ত দলীয় নিয়ম রীতি অনুযায়ী রাজনীতি করে আসছি। আমাকে জড়িয়ে আমার ছবি ব্যবহার করে পদ্মা টাইমসের মনগড়া নিউজ করায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমার ছবি ব্যবহার করে আমার মানহানী করা হয়েছে।
এ বিষয়ে আমি আইনী ব্যবস্থা নিবো। এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য মজিবুল হক মিলন, রাজশাহী মহানগর যুদলের সদস্য সাইদুল ইসলাম, মহানগর যুবদল সদস্য আব্দুল কাদের উৎসব, বোয়ালিয়া থানা পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মিলু, চন্দ্রিমা থানা যুববদলে সাবেক যুগ্ম আহবায়ক মাহাফুজ আলী মানিক, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রাসেদুল ইসলাম রাসেল, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো ইউসুফ আলী সনি, মহানগর যুবদল সদস্য শিমুল, যুবদল নেতা বাবু, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফজলে বর খান রকি, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন, শাহ মুখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুল রহমান কাফি, চন্দ্রিমা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমন শেখ, চন্দ্রিমা থানা ছাত্রদলের সদস্য ওমর আলী রবি, চন্দ্রিমা থানা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক চন্দ্রিমা থানা ছাত্রদলের সদস্য আবু নাঈম ইমন, ১৮ নং ওয়ার্ড দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রতনসহ দলীয় নেতাকর্মিরা।


প্রকাশিত: November 13, 2025 | সময়: 5:09 am | সুমন শেখ