, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলছেন, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সকল রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থাকতে হবে। দেশের স্বার্থের বাইরে গিয়ে রাজনৈতিক দলগুলোর বিদেশি শক্তির সঙ্গে সমঝোতা দেশের জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতিকর এমন মন্তব্যও করেন তিনি।
শনিবার ৮ নভেম্বর বিকেলে দিনাজপুর যাওয়ার পথে ফুলবাড়ী শহরের ব্রিজ মোড়ে দিনাজপুর-৫ আসনে গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী শাহাজান চৌধুরীর আমন্ত্রণে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভিপি নুর।
তিনি জানান, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য দলগুলো পর¯পরের বিরোধিতায় চরম অবস্থানে যায়। এতে জনগণের স্বার্থ উপেক্ষিত হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আগামী দিনে বিএনপি, জামায়াত, এনসিপি এবং গণ অধিকার পরিষদ সহ গণঅভ্যুত্থানের অংশী রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণে কমপক্ষে পাঁচ বছরের জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠন জরুরি।
তিনি দাবি করেন, এমন বহুদলীয় ঐক্য প্রতিষ্ঠিত হলে রাজপথে আর কোনো বড় আন্দোলনের প্রয়োজন হবে না বরং সব রাজনৈতিক শক্তির লক্ষ্য হবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা।
ভিপি নুর আরও বলেন, জাতীয় ঐক্য গঠিত হলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক চাপমুক্ত হয়ে জনগণের স্বার্থে স্বাধীনভাবে কাজ করতে পারবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তার আহ্বান, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। পথসভায় উপজেলা গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।