, , ।
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২(সদর) সংসদীয় আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান এর নেতৃত্বে রাজশাহী মহানগরীর নেতা-কর্মীদের সাথে নিয়ে মহানগরীর ০১ নাম্বার ওয়ার্ডের বিভিন্ন এলাকার স্থানীয় জনসাধারণের সাথে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এই সময়ে উপস্থিত এলাকার জনসাধারণের সাথে মুহাম্মদ সাঈদ নোমান এবি পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। নতুন বাংলাদেশ গড়তে এবি পার্টির রাজনৈতিক কার্যক্রম, নির্বাচনে অংশগ্রহণ ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবি পার্টি সম্পর্কে বিস্তারিত নিয়ে ধারণা প্রদান করেন এবং পার্টি সম্পর্কে সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এর বিরুদ্ধে এবি পার্টির অবস্থান পরিস্কার করে রাজশাহী মহানগরকে নিয়ে এবি পার্টির বিভিন্ন কার্যক্রমের কথা গণসংযোগ চলাকালীন সময়ে এলাকার জনসাধারণের কাছে তুলে ধরেন।
গণসংযোগ করাকালীন সময়ে এবি পার্টির প্রতীক ঈগল সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সামনের নির্বাচনে নিজের জন্য দোয়া ও ভোট চান এলাকাবাসীর কাছে।
এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুব নেতা সাগর, রুবেল হোসেন, আব্দুর রহিম, সুজন, তুষার, শাওন, হিমেল, আশিক, মোকলেস, আজাদ, শাহীন বাদশা, আরিফ, আলতাফ সহ আরও অনেকেই।