, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তানোর মুন্ডুমালা রাস্তার পাঁচন্দর ইউনিয়নের পাঠাকাটা মোড়ে ব্রিজের কাছে এ দর্ঘিটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম আব্দুল মান্নান (৫৫)। তিনি সরনজাই ইউনিয়নের নবনবি গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।
জানা গেছে, রাতে মোটরসাইকেল যোগে মুন্ডুমালা যাবার পথে পাঠাকাটা নাম স্থানে রাস্তার গর্তের কারণে একটি অটো গাড়িকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন তানোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে রাতে তানোর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে।