, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: স্বাস্থ্যবিধি না মেনে খাদ্য প্রস্তুত ও অস্বাস্থ্যকর অবস্থা এবং বাসি খাবার রাখার দায়ে শহরের বিসমিল্লাহ হোটেল মালিককে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহ¯পতিবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হোটেলের খাবার রাখার স্থানে ময়লাযুক্ত ফ্যান, ফ্রিজে মাংস ও বাটা মসলা একত্রে রাখা এবং বাসি খাবার সংরক্ষণ করায় তা অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই হোটেল মালিককে আগামী ১৫ দিনের মধ্যে হোটেলটি স¤পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। এ সময় বেশ কয়েকটি খাবার প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, ‘খাদ্যপণ্য মানুষের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি স¤পৃক্ত। মানুষের স্বাস্থ্যের সাথে জড়িত খাদ্যপণ্য নিয়ে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। কেউ স্বাস্থ্যবিধি না মানলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’