চাঁদকে পেয়ে আনন্দে ভাসছে চারঘাট-বাঘা

মিজানুর রহমান, চারঘাট ও নুরুজ্জামান, বাঘা: অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আবু সাঈদ চাঁদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিএনপির গুলশান কার্যালয় থেকে নাম ঘোষনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। নাম ঘোষণায় আবু সাইদ চাঁদের নাম প্রকাশের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে চারঘাট-বাঘায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিএনপির তৃনমুলের ভোটারসহ সর্বস্তরের জনতা। চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের হৃদয়ের স্পন্দন আবু সাইদ চাঁদ। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সব কিছু শেষ করে শেষ সময়ে চাদকে মনোনীত করায় অনেকেই আনন্দে কেঁদে ফেলেন।
জানা যায়, ইতপুর্বে একাধিক সংসদ নির্বাচনে চারঘাট-বাঘার মানুষ মনোনয়ন থেকে বার বার বঞ্চিত হয়েছিল। তাই তো মানুষের প্রাণের দাবি ছিল এবার চাঁদকে মনোনয়ন দেয়ার। চারঘাট-বাঘার মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে দলীয় হাই কমান্ড। তবে সর্বস্তরের মানুষ কাধে কাধ মিলে আগামীর নির্বাচনে ধানের শীষে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করতে কাজ করবে বলে দাবি চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের।
আবু সাইদ চাঁদ বলেন, আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজী রেখে চারঘাট-বাঘার মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়েছি। চারঘাট-বাঘার মানুষের কল্যানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের ১২টি জেলায় আমার বিরুদ্ধে ৮৫টি মামলা হয়েছে। জীবনের অধিকাংশ সময় আমার জেল খানায় কেটেছে। জেল খাটতে গিয়ে আমি আমার গর্ভধারিনী মাকে হারিয়েছি। হারিয়েছি প্রান প্রিয় সহধর্মীনিকে। তবুও ফ্যাসিস্ট আওয়ামীগ সরকার আমাকে দমিয়ে রাখতে পারেনি। পারেনি চারঘাট-বাঘার মাটি ও মানুষের কাছ থেকে সরিয়ে রাখতে।
এদিকে, আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগনকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান চারঘাট-বাঘার গনমানুষের হৃদয়ের স্পন্দন আবু সাইদ চাঁদ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনীত রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, আজকে আমাকে দলীয় ভাবে যে মনোনয়ন দেয়া হয়েছে তা চারঘাট-বাঘার মানুষের সর্বস্তরের মানুষের মনোনয়ন। আগামী নির্বাচন অন্য সময়ের চেয়ে কঠিন নির্বাচন হবে। তাই সকল নেতাকর্মীরা সব ধরণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি একটি বড় দল। আর বড় দলে একাধিক নেতা মনোনয়ন চাইবে এটাই স্বাভাবিক। তবে দল একজনকেই মনোনয়ন দিবেন এটাও স্বাভাবিক। তাই যারা মনোনয়ন চেয়েছিলেন সকলেই বিএনপির নেতা। আমি সকল পর্যায়ের নেতাকর্মীকে আহ্বান জানায়, আসুন আমরা কাধে কাধ মিলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। আগামী ফেব্রয়ারীতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। তাই সময় থাকতে সকলে এখন থেকে বাড়ী বাড়ী গিয়ে ধানের শেিষর জোয়ার তুলতে হবে। এছাড়াও আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস পালণ করতে সকল নেতাকর্মীকে আহ্বান জানান।
তিনি বলেন, ধানের শীষ হচ্ছে আশা ও অধিকার পুনরুদ্ধারের প্রতীক। আমি চাই জনগনের ভোটে এই এলাকার উন্নয়ন ও গনতন্ত্র পুনরুদ্ধার হোউক।
মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলেরর সভাপতিত্বে শলুয়া ইউনিয়নের মাড়িয়া ইদগাহ মাঠে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন, সাবেক এমপি জাহান পান্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম মোস্তফ্ ামামুন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবলু হোসেন, চারঘাট পৌর বিএনপির মোমনিুল হক মমিন, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট প্রমুখ।


প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫ | সময়: ৩:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর