নবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ নভেম্বর সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এইচ এম মূসা এবং নবনির্বাচিত রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদেরকে শুধু ভালো ফলাফল নয়, আদর্শ চরিত্র গঠনের প্রতিও যত্নবান হতে হবে। তারা দেশের উন্নয়ন ও সমাজে ন্যায়ের প্রতিষ্ঠায় তরুণদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।


প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫ | সময়: ৩:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর