লালপুরে বৃষ্টি ও ঝড়ো হাওয়া ধানের ব্যপক ক্ষতি

লালপুর প্রতিনিধি: কয়েক দিনের বৃষ্টিতে ও ঝড়ো হাওয়াতে নাটোরের লালপুরের কৃষকের মাঠের অধিকাংশ পাকা আধাপাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। চলতি আমন মৌসুমে ফলন বিপর্যয়ে পড়ে ব্যপক ক্ষতির আশঙ্কা করছেন উপজেলার ধানচাষীরা। রবিবারও বৃষ্টি অব্যাহত ছিল। ফলে কৃষকরা ধান নিয়ে এখনো দু:চিন্তায় রয়েছেন কৃষককূল।
উপজেলার, ওয়ালিয়া, কুজিপুকুর, রামনাথপুর, করিমপুর, গোপালপুর এলাকার মাঠে গিয়ে দেখা যায়, মাঠের ধান মাটি-পানিতে পড়ে একাকার হয়ে আছে। মনে হচ্ছে কেউ মাঠের পর মাঠ পাকা-আধাপাকা ধানে মই দিয়ে দিয়েছে।
করিমপুর গ্রামের আরিফুল ইসলাম, দাঁড়পাড়া গ্রামের গোলাপ হোসেন, রামকান্তপুরের হাফিজুর রহমান সহ আন্যান্য ধানচাষীরা জানান, বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে থাকা বাতাশের কারণেই মাঠের ধান পড়ে গেছে। অথচ আর ১০-১২ দিন মাঠে থাকলেই কোন কোন মাঠের ধান কেটে ঘরে তোলা যেত। এক দিকে ধান খেতে পোকার আক্রমণ অপর দিকে বৃষ্টির কারণে ক্ষতি। দুটো মিলে ধানের ফলন অর্ধেকে নেমে যাবার আশঙ্কা করছেন ধান চাষীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, বৃষ্টিতে ধানের কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। তবে পাকা অধাপাকা ধান হেলে পড়ায় ফলন অনেকটাই কমে হবে।


প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫ | সময়: ৪:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর