বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাধ নির্মাণের দাবিতে সর্বস্তরের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চারঘাট বাজার চার রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহন করে জেলা বিএনপির আহ্বায়ক রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মনোনয়ন প্রত্যাশি আবু সাঈদ চাঁদ বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধে চারঘাট-বাঘার মানুষের প্রাণের দাবি স্থায়ী বাধ নির্মাণ। মানুষের প্রাণের দাবি উপেক্ষা করা হলে পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও করা হবে। আপনাদেরকে অফিসে থাকতে দেয়া হবে না। মানুষ আজ দাবি নিয়ে রাস্তায় নামছে। নিজের ভিটে পানি রক্ষায় মানুষকে ক্ষেপিয়ে তোলেন না। দ্রুত সময়ের মধ্যে চারঘাট-বাঘায় নদী ভাঙ্গন রোধে বাধ নির্মাণের উদ্যোগ নিন।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাকে পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির মমিনুল হক মমিন, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, যুগ্ম-সম্পাদক আব্দুল সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।