সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নৌকা জব্দ

স্টাফ রির্পোটার: রাজশাহীর কাটাখালী সীমান্ত থেকে ৩ হাজার ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ তালাইমারী বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ৬৯/৫-এস থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে, কাটাখালী থানার মিডিলচর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি কাঠের নৌকা আটক করে। নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত ট্যাবলেট ও নৌকা পরে আইনানুগ প্রক্রিয়ায় কাটাখালী থানায় জমা করা হয়েছে।


প্রকাশিত: November 2, 2025 | সময়: 6:37 am | সুমন শেখ