সর্বশেষ সংবাদ :

তারেক রহমানের পক্ষে টাঙ্গাইলে গর্ভবতী মা’দের মাঝে পুষ্টিখাদ্য বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি: ‘গর্ভবতী মায়ের সেবা করি, সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করি’ এই শ্লোগানে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গর্ভবর্তী মা’দের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মধুপুরের মির্জাবাড়ী কর্নেল আজাদ সমর্থক বিএনপি’র দলীয় কার্যালয়, মধুপুরের দূর্গাপুর ও মধুপুর পৌরসভার কর্নেল আজাদ সমর্থক বিএনপি’র দলীয় কার্যালয়ে গর্ভবর্তী মা’দের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
গর্ভবর্তী মা’দের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন-টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি’র বক্তব্যে টাঙ্গাইল-১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। তবে, যদি গর্ভাবস্থায় মা’দের সুষম পুষ্টিকর খাদ্য নিশ্চিত না হয় তাহলে পরিপূর্ণ সুস্থ সবল শিশু জন্মদান সম্ভব নয়। তাই প্রত্যেকেরই উচিৎ গর্ভাবস্থায় মা’দের সেবা করা।
গর্ভবতী মায়ের যত্ন নেওয়ার জন্য সুষম পুষ্টি গ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত বিশ্রাম, এবং ভারী কাজ এড়িয়ে চলা জরুরী। এই সময়ে মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরী, যা সুস্থ শিশু জন্মদানে সাহায্য করে বলে তিনি আরোও নানা মূখী পরামর্শমূলক কথাবর্তা তুলে ধরেন।
এসময় মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আরশাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, ধনবাড়ীর বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, মঞ্জু ফকির, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
বিতরণ অনুষ্ঠানে মধুপুর-ধনবাড়ীর কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠি বিএনপি’র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: November 2, 2025 | সময়: 6:37 am | সুমন শেখ

আরও খবর