সর্বশেষ সংবাদ :

জেলা ছাত্রদলের সদস্য সচিবের পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন এর পিতা মরহুম আব্দুর রাজ্জাকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পবা উপজেলার পারিলার কয়ড়া গ্রামে নিজ বাসভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান। অতিথি ছিলেন পবা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আলী হোসেন, মহানগর যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক, মোঃ শরিফুল ইসলাম জনি, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সাহাদাত হোসেন হাবিব, ছাত্রদল রাজশাহী জেলার আহ্বায়ক শামীম সরকার, পারিলা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার, শ্রমিক দলের সদস্য সচিব গাজিউর রহমান।
উপস্থিত ছিলেন, পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, পারিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা হিটলারসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লীবৃন্দ।
দোয়া মাহফিল শেষে এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২৭ অক্টোবর দুপুর ২টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


প্রকাশিত: October 30, 2025 | সময়: 3:15 am | সুমন শেখ