, , ।
স্পোর্টস রিপোর্টার: জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) নিজেদের মাঠে ম্যাচ হারলো রাজশাহী। ম্যাচের শেষ দিনে রাজশাহীর প্রয়োজন ছিল ২৬৪ রান, হাতে ছিল ৬ উইকেট। রাজশাহী সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ১১২ রানের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। দলের এ জয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ইয়াসির আলী রাব্বি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লিগের রাজশাহী ভেন্যুতে চার দিনের ম্যাচে চট্টগ্রাম বিভাগ স্বাগতিক রাজশাহী বিভাগকে ১১২ রানে পরাজিত করেছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শেষ দিনে ম্যাচ জিততে রাজশাহীর প্রয়োজন ছিল ২৬৪ রান আর চট্টগ্রামের প্রয়োজন ছিল ৬ উইকেট।
রাজশাহী ৬ উইকেট হাতে রেখে খেলতে নেমে আগের দিনের ৪ উইকেটে তোলা ২১৯ রানের সাথে আর মাত্র ১৫১ রান যোগ করতেই বাকী ৬ উইকেটের পতন ঘটে। দ্বিতীয় ইনিংসে ৩৭০ রানে অল আউট হওয়ায় রাজশাহী ১১২ রানে পরাজিত হয়।
রাজশাহীর প্রীতম কুমার করেন ৮৩ রান। মেহরাব ৬০, সাখির হোসেন ৫২ ও হাবিবুর রহমান করেন ৪৫ রান। চট্টগ্রামের হাসান মুরাদ ৯৬ রানে ৩ টি উইকেট দখল করেন। আহমেদ শরিফ ও নাঈম হাসান পান ২ টি করে উইকেট। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রামের ইয়াসির আলি রাব্বি।