সর্বশেষ সংবাদ :

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে মঙ্গলবার ট্রাকের নিচে চাপা পড়ে নওশের প্রামাণিক (৬৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। পাবনা চাটমোহর সড়কে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কায়েমখোলা মোড ট্রাকের নিচে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মূলগ্রাম বালুদিয়ার গৃীামের মৃত নজু প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ২ টার দিকে অটো ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন নওশের এ সময় একটি অবৈধ ইঞ্জিন চালিত ট্রলি তাকে ধাক্কা দিলে পাবনা থেকে চাটমোহরের দিকে চলাচলকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ইঞ্জিন চালিত ট্রলি পালিয়ে গেলেও সরকারি চাল বোঝাই ট্রাকটি জব্দ করেছে স্থানীয়রা।
পরে চাটমোহর থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। ঘটনাস্থল থেকে চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ট্রাকটিকে জব্দ করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: October 29, 2025 | সময়: 2:44 am | সুমন শেখ