সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ‘ট্যুর অপারেটরদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ বিষয়ক কর্মশালার সমাপনী

স্টাফ রির্পোটার: রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ‘ট্যুর অপারেটরদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ বিষয়ক ০২ দিনব্যাপি কর্মশালার সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ নুজহাত ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) মিজ সালেহা বিনতে সিরাজ।
আগের দিন রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী আয়োজিত সেমিনার উদ্বোধন করেছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এনায়েত হোসেন, (পর্যটন-১ অধিশাখা) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যুগ্মসচিব নায়লা আহমেদ, বাংলাদেশ টুরিজম পুলিশ রাজশাহী এসপি আব্দুর রাশেদ, গ্রেটার রাজশাহী এসোসিয়েশন অফ ট্রাভেলস এজেন্সি (রাটা) সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ’বিষয়ক কর্মশালা মোট ৪৫ জন অংশ গ্রহণ করেন। আজ বিকাল ৪ টায় এই সেমিনারের সমাপনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


প্রকাশিত: October 28, 2025 | সময়: 2:30 am | সুমন শেখ