সর্বশেষ সংবাদ :

নাটোর শান্তি ও উন্নয়নের নগর করবো: দুলু

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোর শান্তি ও উন্নয়নের নগরে পরিনত করবো, কথাগুলো বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রবিবার ২৬ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটায় নাটোরের নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ধানের শীষের মার্কা উন্নয়নের মার্কা।
ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আফতাব, এম এ হাফিজ, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন প্রমূখ।


প্রকাশিত: October 28, 2025 | সময়: 2:30 am | সুমন শেখ