বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে চলতি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন ১২ হাজার ৩০০ কৃষক। এই উপলক্ষে সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। পরে একইস্থানে সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, গানিউল হক, মিঠুন চন্দ্র সহ উপকারভোগী কৃষকরা।
চলতি ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় গম সরিষা, শীতকালিন পিঁয়াজ, চিনা বাদাম, মসুর, খেসারি, অড়হল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।