, , ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বৃহস্পতিবার উপজেলা মিনিকনফারেন্স রুমে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জ উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ছাত্র প্রতিনিধি মেহেরুন নেসা মৌ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও উপস্থিত ছিলেন।
বিকেলে বিভাগীয় কমিশনার নেজামপুর ইউপির রাওতাড়ায় ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। পরে শিক্ষক প্রতিনিধিদের সাথে উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় করেন।