ইস্কনকে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: শহীদ আলিফ হত্যার দ্রুত বিচার কার্যকর, গাজীপুর মসজিদের খতিব মাওলানা মহিবুল্লাহ মাদানীকে গুম করে হত্যা চেষ্টা এবং সারা দেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংবদ্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্ট হিন্দুত্ববাদী উগ্র-সংগঠন ইস্কনকে নিষিদ্ধের দাবিতে রাজশাহী ওলামা জনতা ঐক্য পরিষদের আয়োজনে সাহেব বাজার জিরো পয়েন্টে জুম্মার নামাজ শেষে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা বলেন, ইস্কন একটি জঙ্গি সংগঠন। অনেক দেশেই এদের কার্যক্রম নিষিদ্ধ করেছে অথচ আমাদের মুসলমান রাষ্ট্র এই জঙ্গিসংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কারণেই আমাদের মুসলমান মেয়েরা নিরাপদ নয়। মুসলমানদের ছদ্মবেশে তারা প্রতিনিয়ত আমাদের দেশের নারীরা ধর্ষণের শিকার হচ্ছে।
তারা আরো বলেন, আমাদের কাছে অনেক তথ্য রয়েছে ১০০ অধিক নরীদের ধর্ষণ করেছে। তাই অতি দ্রুত যদি ইস্কনকে নিষিদ্ধ না করা হয় আমরা ওলানা জনতা ঐক্য হয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন, মালোপাড়া দারুল উলুম মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মাসাউদ মুহতামিম, রাজশাহী জেলা বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি মুফতি আবুল বাশার, রাজশাহী কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল্লাহ সিরাজী, রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা আক্তার মোহাম্মদ কাওসার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি ও সদস্য ওলামা জনতা ঐক্য পরিষদ সমন্বয়ক মোঃ মাসুম বিল্লাহ-সহ আরো অনেকে উপস্থিতি ছিলেন।


প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫ | সময়: ৩:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর