বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ক্ষেতলাল প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দুজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট ২ আসনের মনোনয়নপ্রত্যাশী এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। বৃহস্পতিবার ২৩ অক্টোবর এই মানবিক সহায়তা প্রদান করেন তিনি।
জানা যায়, মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর ও জয়সিংগা গ্রামের দুইজন শারীরিক প্রতিবন্ধী চলাচলে অক্ষম হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি নজরে এলে এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের ব্যক্তিগত সহায়তায় দুটি পরিবারকে একটি করে হুইলচেয়ার দেওয়া হয়।
চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধীরা বলেন, ‘আমরা চলাফেরায় খুব কষ্টে ছিলাম। এখন একটু স্বাভাবিকভাবে চলতে পারব। এটি আমাদের অনেক উপকারে এসেছে।