, , ।
স্টাফ রিপোর্টার: বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তবে সড়ক দুর্ঘটনা যদি ঘটেই যায় তাহলে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডের একটি ফান্ড আছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবার এ ফান্ড থেকে ক্ষতিপূরণের আবেদন করতে পারেন। দুর্ঘটনায় কেউ মৃত্যুবরণ করলে এ ফান্ড থেকে তার পরিবারকে ৫ লাখ টাকা এবং আহত হলে ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। দুর্ঘটনার ১ মাসের মধ্যেই অনলাইনে এই আবেদন করতে হবে।
বুধবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য এমন পরামর্শ দিয়েছেন বিভাগীয় কমিশনার। বিআরটিএ রাজশাহী সার্কেল এবং জেলা প্রশাসন যৌথভাবে এ সভা আয়োজন করে।
বিভাগীয় কমিশনার বলেন, আমাদের দেশে যত গতিতেই আপনি গাড়ি চালান না কেন একটু পর পর জ্যাম হবে, মাঝে মাঝে থামতে হবে, যেভাবেই হোক আপনাকে গাড়ির গতি কমাতে হবে। বেশি গতিতে গাড়ি চালালে আপনার দুর্ঘটনার সম্ভবনা বেশি থাকবে। কাজেই নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চালান, এতে দুর্ঘটনার সম্ভাবনা কমে আসবে।
সন্তানকে মোটরসাইকেল কিনে দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আজিম আহমেদ বলেন, পদ্মা সেতু যেদিন চালু হল সেদিন মোটরসাইকেলেকে আগে যেতে পারে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। আমার কাছে মনে হলো এটা একটা মরণ প্রতিযোগিতা। সেদিনও একজন মারা গেল। কাজেই আপনারা আরও সতর্ক হোন।
এসময় সড়ক বিভাজনসহ ট্রাফিক সাইন, সিগন্যাল ও রোড মার্কিংগুলো সঠিকভাবে চিহ্নিতকরণের জন্য সড়কবিভাগকে নির্দেশনা দিয়ে সড়ক নিরাপত্তা আইনগুলো আরও কঠোরভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলা প্রশাসক আফিয়া আখতার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহীর বিআরটিএ’র পরিচালক ইঞ্জিনিয়ার পার্কন চৌধুরী। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ার ও জেলা প্রশাসক আফিয়া আখতার বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। পরে কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’।
নওগাঁ: দিবসটি উপলক্ষে বিআরটিএ নওগাঁ সার্কেলের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক, নিরাপদ সড়ক চাই নওগাঁ জেলা শাখার সভাপতি ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সমন্বয়ক আহসান হাবিব, ট্রাফিক ইন্সপেক্টর শাফিউল আলম, বিআরটিএ নওগাঁ’র সহকারী পরিচালক শাহজামান হক, মোটরযান পরিদর্শক মোহাম্মদ আফতাবুল ইসলামসহ অন্যার্যরা বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
মহাদেবপুর: মহাদেবপুর উপজেলা প্রশাসন জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনের আয়োজন করে।” শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ , উপজেলা মৎস্য অফিসার শিল্পী রায়, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক ,সাংবাদিক লিয়াকত আলী বাবলু, বরুণ মজুমদার,নওগাঁ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আরিফুর রহমান , মহাদেবপুর রিক্সা শ্রমিক নেতা রবিউল ইসলাম মন্টু , আলমগীর হোসেন প্রমুখ। উল্লেখ্য যে, সভায় সর্বসম্মতিক্রমে মডেল স্কুল মোড়ের ৩শত গজ পূর্ব দিকে এবং ঐ মোড়ের ৩ শত গজ পশ্চিম দিকে কোন প্রকার যানবাহন গ্যারেজ না করার সিদ্ধান্ত গৃহীত হয়।
জয়পুরহাট: জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূল আলোচনা সভা শেষে মোটরসাইকেল চালকদের মাঝে ২০টি মান সম্মত হেলমেট বিতরণ করা হয়। সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, বিআরটি এর পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহদী খান, ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামাতের সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, নিরাপদ সড়ক চাই জেলার কমিটির সভাপতি নুর আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মর্তুজা শিপলু সহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি উদযাপন করা হয়।
আত্রাই: আত্রাইয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, সহকারী প্রশাসনিক অফিসার জিয়াউর রহমান, অফিস সহকারী সঞ্জয় কুমার সহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।