বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: আজ বুধবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে রাজশাহীতে দিবসটি উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে বিআরটিএ এর রাজশাহী সার্কেল।
এ উপলক্ষে আগামীকাল সকাল দশটায় রাজশাহী কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’।