সর্বশেষ সংবাদ :

সরাসরি এমবিবিএস ভর্তির সুযোগ কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিরগিজস্তানের শীর্ষস্থানীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি এমবিবিএস ভর্তির নতুন সুযোগ তৈরি হয়েছে। বিদেশে উচ্চশিক্ষা সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান এডু উইংস হাব সম্প্রতি দেশটির ১৮টি সরকারি ও বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে আন্তর্জাতিক মানের মেডিকেল শিক্ষা গ্রহণ করতে পারবেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের জন্য থাকবে ভিসা সহায়তা ও ভিসা অনুমোদনের পর টিউশন ফি প্রদানের সুবিধা, যা তাদের আর্থিক ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাবে।
এছাড়া কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এডু উইংস হাবের নিজস্ব অফিস ও প্রতিনিধি দল শিক্ষার্থীদের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ সহায়তা দেবে। এদের সহায়তায় শিক্ষার্থীরা এয়ারপোর্ট রিসিভ, ভর্তি নিশ্চিতকরণ, রেজিস্ট্রেশন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মেডিকেল ইন্স্যুরেন্স, রেসিডেন্স পারমিট ও আবাসনের সুবিধা পাবে যা বিদেশে গিয়ে স্থিত হওয়ার প্রক্রিয়াকে করবে অনেক সহজ।
প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট জানায়, এই চুক্তির অধীনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে রাশিয়া ও ইউরোপের বিভিন্ন হাসপাতালে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। পড়াশোনা শেষে তারা চাইলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (ইগউঈ) পরীক্ষায় অংশ নিয়ে দেশে ডাক্তারি করতে পারবেন অথবা বিদেশে উচ্চতর ডিগ্রিও অর্জন করতে পারবেন।
এডু উইংস হাবের ম্যানেজিং ডিরেক্টর বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রতারণামুক্ত ভর্তি ব্যবস্থা তৈরি করা। কিরগিজস্তানে মেডিকেল শিক্ষার মান বিশ্বমানের, আর খরচও তুলনামূলকভাবে অনেক কম। তাই দিন দিন এখানকার মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
জানা গেছে, কিরগিজস্তানে এমবিবিএস কোর্সের মেয়াদ পাঁচ বছর, এবং পাঠদান সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত হয়। দেশটির ঠান্ডা আবহাওয়া, উন্নত শিক্ষাব্যবস্থা ও বহুসাংস্কৃতিক পরিবেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এটিকে ক্রমেই একটি আকর্ষণীয় শিক্ষা গন্তব্যে পরিণত করছে।


প্রকাশিত: October 21, 2025 | সময়: 5:27 am | সুমন শেখ