সর্বশেষ সংবাদ :

দুর্গাপুর-পুঠিয়া আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আবুবকর সিদ্দিকের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহীর দুর্গাপুর-পুঠিয়া আসনের সম্ভাব্য প্রার্থী মোঃ আবুবকর সিদ্দিক সোমবার বিকেলে পুঠিয়া বাজার ও পুঠিয়ার রাজবাড়ি বাজার এলাকায় গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন ব্যর্থতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: October 21, 2025 | সময়: 5:24 am | সুমন শেখ

আরও খবর