নওগাঁয় ইমার্জিং কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় বয়স ভিত্তিক ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরিফুজ্জামান। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ক্রিকেটার্স ফোরাম নওগাঁ এই ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটার্স ফোরামের সদস্য সচিব শাহাতাব আলম পলাশ, সদস্য সচিব রুহুল কুদ্দুস পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, রুবায়েত হক, মেহেদী হাসানসহ অন্যান্যরা। টুর্নামেন্টে খেলোয়াড়রা চারটি দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে নওগাঁর তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের প্রতিভা বিকাশে নতুন সুযোগ সৃষ্টি হবে।


প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫ | সময়: ২:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর