বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ সাক্ষাৎকার ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি করেছে।
জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামো গঠনে যে ৩১ দফা ঘোষণা করেছেন এবং এ সংক্রান্ত বিবিসি বাংলায় সম্প্রতি একটি সাক্ষাৎকার প্রচার করা হয়েছে।
ওই সাক্ষাৎকারটি আত্রাই উপজেলা জিয়া সাইবার ফোর্সের আয়োজনে বিভিন্ন জনসমাগম স্থলে বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে। উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরম, শাহাগোলা রেলওয়ে প্লাটফরম, ভবানীপুর বাজার, কালিকাপুর পাইকড়া বাজার, আহসানগঞ্জহাট, ব্রজপুর বাজার, ইব্রাহীমনগর বাজার ও সাহেবগঞ্জ বাজারে এ সাক্ষাৎকারটি প্রদর্শন করা হয়। এসব প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি আব্দুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন মন্ডল, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী বাবু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মঞ্জুরুল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন রকেট, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।