বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে রাজশাহীর পুঠিয়া থানাধীন নামাজগ্রাম নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১৩৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে শেরে আলী (২৭) ও পুঠিয়ার বানেশ্বর পূর্বপাড়া এলাকার জিয়াউর রহমানের ছেলে আশাদুল ইসলাম বিজয় (২৪)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবা ১৩৫ পিচ, মোটরসাইকেল ০১টি, মোবাইল ০৩টি উদ্ধার উদ্ধার করে।
র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নামাজগ্রাম নামক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য মজুদ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামিদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ রাতে একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে এবং তাদের দেহ তল্লাশী করে ১৩৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।