পবায় ধানের শীষে ভোট চেয়ে স্টিকার সংবলিত লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে স্টিকার সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বায়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান- ‘ভোট দিব ধানের শীষে, গড়বো দেশ মিলেমিশে’ এবং ‘নতুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক’- যুক্ত ছিল। বিকেল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বায়া বাজারের দোকান, চায়ের স্টল ও ক্রেতা-বিক্রেতাদের হাতে লিফলেট বিতরণ করেন। মোটরসাইকেলেও স্টিকার সংবলিত লিফলেট লাগানো হয়। এ সময় বাজারজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। স্থানীয় সাধারণ মানুষও প্রচারণায় আগ্রহ নিয়ে অংশ নেন।
লিফলেট বিতরণ শেষে ইফতেখারুল ইসলাম ডনি বলেন, ‘নতুন প্রজন্মই পরিবর্তনের মূল শক্তি। তারা যেন প্রথম ভোটেই সঠিক সিদ্ধান্ত নেয়, সেই লক্ষ্যেই এই প্রচারণা। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা ও দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে, তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় আন্দোলন করেছে। গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা জনগণের সঙ্গে আছি এবং থাকব।”
পৌর বিএনপির নেতা মামুনুর সরকার জেড বলেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই জনগণের রায় দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনির সভাপতিত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি নেতা মামুনুর সরকার জেড, বিএনপি নেতা আলেফ উদ্দিন, বিএনপি আবু সুফিয়ান, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিলন ও সদস্য সচিব গোলাম রাব্বানী, যুগ্ম আহ্বায়ক রহমত আলী, মিলন মণ্ডল, যুবনেতা সুজন মোল্লা, জনি, মিন্টু, বাবুল, ছাত্রদল নেতা সাব্বির সহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫ | সময়: ৩:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ