ভবানীগঞ্জে জনতা ব্যাংকের উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগমারা: মঙ্গলবার সকালে জনতা ব্যাংক ভবানীগঞ্জ শাখার উদ্যোগে উন্মুক্ত কৃষি ঋন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ভবানীগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঋণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
জনতা ব্যাংক ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাঞ্চন কুমার প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান ও ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ওেে পৗর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া, উপসহকারি প্রকৌশলী তৌহিদুল ইসলাম। শেষ ছয়জন কৃষককের মাঝে ৬ লক্ষ ৬৫ হাজার টাকার কৃষ ঋনের চেক বিতরণ করা হয়।
জনতা ব্যাংক ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাঞ্চন কুমার প্রামানিক জানান, কৃষকদের আবেদনের প্রেক্ষিতে মাত্র দুই দিনের ব্যবধানে ্ঋণ প্রসসিং শেষ করে কোন ঘুষ এবং হয়রানী ছাড়াই দ্রুত সময়ের মধ্যে আমরা কৃষকদের হাতে ঋনের চেক তুলে দিতে সক্ষম হয়েছি। আগামীতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।


প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫ | সময়: ২:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর