সিন্দুকাই গ্লোরী সংঘের ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল বিল্লি যুব সংঘকে হারিয়ে বিজয়ী বেলপুকুরীয়া যুব সংঘ

স্টাফ রিপোর্টার, তানোর: ‘মাদক ও সামাজিক অন্যান্য অসঙ্গতিকে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’ এ স্লোাগানকে সামনে রেখে তানোর পৌরসভার সিন্দুকাই গ্লোরী সংঘের দুই দিনব্যাপী ১৬ টিমের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বিল্লি যুব সংঘকে হারিয়ে ০-১ গোলে বিজয়ী হন বেলপুকুরীয়া যুব সংঘ।
বুধবার বিকালে সিন্দুকাই ফুটবল মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলার বিএনপি’র সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
সিন্দুকাই গ্লোরী সংঘের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা বিএনপি’র নেতা আব্দুল মান্না, যুবদল নেতা শরিফ উদ্দীন মুন্সি, তানোর পৌরসভার সাবেক বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, তানোর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, তানোর পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুর রহমান, তানোর পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক শাহিন সরকার রঞ্জু, সিন্দুকাই গ্লোরী সংঘের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ রুহুল আমীন, বিএনপি’র নেতা রেহিয়া প্রমুখ।


প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫ | সময়: ২:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ