, , ।
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী কলেজিয়েট স্কুলের স্বনামধন্য সফল প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্কুল মিলনায়তনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য ১৮ বছর সফলতার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা কালীন দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বিকৃতি পেয়েছেন। যার মুলে ছিলেন শিক্ষার মহান কারিগর ড. নূরজাহান বেগম। তাকেই ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায়ী সংবর্ধনা দেন গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটির মহা-সচিব রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন তার সাথে কমিটির পরিচালক (অর্থ) সুমাইয়া পারভীন রাত্রী, পরিচালক আফরোজা আফরিন আশা ও নাবিলা ইসলাম।