, , ।
স্টাফ রিপোর্টার: পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন সিসিএসডিপি ও এমসিএইচ-সার্ভিসেস ইউনিট এর যৌথ তত্ত্বাবধানে এবং মেরী স্টোপস বাংলাদেশ কর্তৃক এমএস লেডিস শীর্ষক প্রকল্প এমএসআই রিপ্রোডাক্টিভ চয়েস. ইউকে দাতা সংস্থার আর্থিক অনুদানে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৬ মাস নিরাপদ মাসিক নিয়মিতকরণ, এমআরএম, গর্ভপাত পরবর্তী সেবা (প্যাক) এবং আইইউডি সেবা কার্যক্রম বাস্তবায়ন করবে।
উক্ত প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে জেলা, উপজেলা তথা ইউনিয়ন পর্যায়ে মানসম্মত নিরাপদ মাসিক নিয়মিতকরণ, এমআরএম ও গর্ভপাত পরবর্তী সেবা (প্যাক) এবং আইইউডি সেবা গ্রহীতাদের মানসম্পন্ন সেবা প্রদান নিশ্চিত করন। প্রকল্পটি যথাযথ বাস্তবায়নের জন্য রাজশাহী বিভাগের ০৩টি জেলা নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর একটি হোটেলে জেলা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, এনডিসি। সভায় স্বাগত বক্তব্য দেন তানজিমুল ইসলাম, হেড অব আউটরিচ প্রোগ্রাম মেরী স্টোপস বাংলাদেশ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন এমএস লেডিস ও স্থানীয় পরিবার পরিকল্পনা বিভাগ সমন্বিতভাবে কার্যক্রম সম্পাদন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আরো বলেন, আইইউডি সেবা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি ও মান সম্মত সেবা নিশ্চিত করার জন্য উৎসাহ প্রদান করেন।
এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধের বিষয়েও গুরুত্বারোপ করেন। রিসোর্স পার্সন হিসেবে ডাঃ মোঃ সুলতান আহম্মদ, পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ও ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন ডেলিভারী প্রোগ্রাম (অতিরিক্ত দায়িত্ব), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা, মোঃ আব্দুর রাজ্জাক উপপরিচালক (পরিবার পরিকল্পনা), রাজশাহী, মোঃ আনোয়ারুল আজিম, উপপরিচালক (পরিবার পরিকল্পনা), নাটোর, সুকলাল বৈদ, উপপরিচালক (পরিবার পরিকল্পনা), চাঁপাই নবাবগঞ্জ, ডাঃ মোঃ রফিকুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক (কিউএ) সিসিএসডিপি ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা, ডাঃ মোঃ সোহেল হাবিব, সহকারী পরিচালক (এমসিএইচ), এমসিএইচ-সার্ভিসেস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা ও ০৩ (তিন) জেলার সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা/সিসি)গণ এবং অংশগ্রহনকারী হিসেবে ০৩ (তিন) জেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), মেডিকেল অফিসার (ক্লিনিক), মহিলা সহকারী সার্জন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।