সর্বশেষ সংবাদ :

তানোর সিন্দুকাই গ্লোরী সংঘের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, তানোর: মাদক ও সামাজিক অন্যান্য অসঙ্গতিকে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন” এ স্লোাগানকে সামনে রেখে তানোর পৌরসভার সিন্দুকাই গ্লোরী সংঘের ২ দিন ব্যাপী ১৬ টিমের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সিন্দুকাই ফুটবল মাঠ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলার বিএনপি’র সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিন্দুকাই গ্লোরী সংঘের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা বিএনপি’র নেতা আব্দুল মান্না, বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর বাবু, তানোর পৌর সভা সাবেক বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, তানোর থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এমদাদুল হক, তানোর পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের আহবায়ক সমশের আলী, তানোর পৌরসভার স্বে”ছাসেবক দলের আহবায়ক মাহাবুর রহমান, তানোর পৌর সভার ছাত্রদলের আহবায়ক শাহিন সরকার রঞ্জু, সিন্দুকাই গ্লোরী সংঘের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ রুহুল আমীন, বিএনপি’র নেতা রেহিয়া প্রমুখ।


প্রকাশিত: October 15, 2025 | সময়: 7:08 am | সুমন শেখ

আরও খবর