সর্বশেষ সংবাদ :

বিএমডিএ’র ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩অক্টোবর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (জিমনেসিয়াম) হল রুমে বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে ৪০জন কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম(অতিরিক্ত সচিব)। কোর্স পরিচালনা করেন তত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান গবেষণা ও প্রশিক্ষণ শাখা বিএমডিএ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, মোহাম্মদ শফিকুল ইসলাম নির্বাহী প্রকৌশলী, সিকান্দার আলী সহকারী প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জোন অফিস এর ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। কর্মশালার শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএ পেশ ইমাম।


প্রকাশিত: October 14, 2025 | সময়: 5:26 am | সুমন শেখ

আরও খবর