, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের গত জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতে থেকে আমদানি হয়েছে ৫ হাজার ১৮৫ মেট্রিকটন কাঁচা মরিচ। এসব কাঁচামরিচ এসেছে ৬৬২টি ট্রাকে করে। এই আমদানী থেকে সরকারের আদায় হয়েছে প্রায় ১৯ কোটি টাকা।
বৃহ¯পতিবার ৯ অক্টোবর সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন। তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই মাস থেকে আজ পর্যন্ত হিলি স্থলবন্দরে ৬৬২টি ট্রাকে করে ৫ হাজার ১৮৫ মেট্রিকটন ভারতীয় কাঁচামরিচ আমদানি হয়েছে। এতে প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। দেশের বাজারে কাঁচামরিচের চাহিদা থাকায়, আমরা দ্রুততার সাথে কাস্টমসের সব কার্যক্রম স¤পন্ন করে পণ্য ছাড়করণ নিশ্চিত করছি।
তিনি আরও জানান, কাঁচামরিচ একটি পচনশীল পণ্য হওয়ায় আমদানিকারকদের সুবিধার্থে কাস্টমস বিভাগ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বর্তমানে হিলি বন্দরে অন্যান্য পণ্য আমদানি-রপ্তানিও স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম স্থিতিশীল রাখতে আমদানিকারকরা সম্প্রতি ভারত থেকে বেশি পরিমাণে কাঁচামরিচ আমদানি করেছেন।