বাগমারায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে সার সংকট ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের নিদের্শনা বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি হল কক্ষে সভায় সভাপতিত্ব করেন সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য দেন, সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুনসুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম, বিসি আইসির সার ডিলার আকতার হোসেন, হাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের বিসি আইসির ডিলার, বীজ বিক্রেতাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় এবারে সারের জন্য কোন কৃষক যেন হাহাকার না করে সেই বিষয়ে নিদের্শনা মাঠ পর্যায়ে সংশ্লিষ্টদের তৎপর থাকার পরামর্শ দেয়া হয়। একই সাথে সারের সঠিক ব্যবহার ও নিয়ম মানাতে কৃষকদের সাথে যোগাযোগ রাখার কথা বলা হয়েছে।
এদিকে সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর উপস্থিতিতে একই সভায় ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তার খাত হতে রবি মওসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বসত বাড়ি ও মাঠে চাষ যোগ্য আগাম শীতকালীন শাক সবজির বীজ ও সার বিতরণ করা হয়। ইতোমধ্যে রবি মওসুমের সকল প্রকার আগাম সবজি বপনের জন্য জমি প্রস্ততি চলছে।
উপযুক্ত সময়ে বসতবাড়িতে সবজি প্রণোদনা রবি মওসুমের ৪৭০ জন কৃষককে জন প্রতি ৯ প্রকার করে সবজি বীজ প্রদান করা হয়েছে। এর মধ্যে লাউ বীজ চাষী ৮০ জন, শশা বীজ ৮০ জন, বেগুন বীজ ১৩০ জন, মিষ্টি কুমড়া ১০০ কৃষক রয়েছে। প্রত্যেক চাষীকে বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমও পি সার প্রদান করা হয়।


প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫ | সময়: ৩:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ