, , ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশনের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনায়ন প্রত্যাশি আব্দুস সালাম তুহিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সহসভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে দুপুর সাড়ে ১২টায় রেলস্টেশন মাঠে লিফলেট বিতরণ ও আলোচনা সভা শেষে বেসরকারী টেলিভিশন ডিবিসি চ্যানেলকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী বিভিন্ন বিষয়ে সাক্ষাতকার প্রদান করেন।