সর্বশেষ সংবাদ :

কালাইয়ে গণমিছিল করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ঢাকার সাবেক ডিসি ও বিভাগীয় কমিশনার এবং সচিব আব্দুল বারীর নেতৃত্বে জয়পুরহাটের কালাইয়ে বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার দুপুরে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে সমাবেশ শেষে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন, কালাই উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মওদুদ আলম, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


প্রকাশিত: October 11, 2025 | সময়: 3:19 am | সুমন শেখ

আরও খবর