রাজশাহীতে আইটিএফ টেনিসের সেমিতে বাংলাদেশের জারিফ

স্পোর্টস রিপোর্টার: রাজশাহীতে আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের জারিফ। কোয়ার্টারফাইনালে তাইপের উই চ্যাং ট্যাংকে পরাজিত করে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে উঠেছেন জারিফ আবরার।
বুধবার সকাল ৮টা থেকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অনূর্ধ্ব-১৮ টেনিস টুর্নামেন্টের বালক এককের ৪টি কোয়ার্টারফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২নম্বর কোর্টে উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশের জারিফ ২-১(৬-৪,৩-৬ ও ৬-১) সেটে তাইপের উই চ্যাং ট্যাংকে পরাজিত করেন। এছাড়া ২ নম্বর কোর্টে অপর কোয়ার্টারফাইনালে ভারতের নিভ রবি কুটারী সরাসরি ২-০(৬-১,৬-১) সেটে বাংলাদেশের সায়েমকে, ৩ নম্বর কোর্টে টপ সিট থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপান সরাসরি ২-০(৬-১,৬-১) সেটে ভারতের গৌতমকে এবং ৪ নম্বর কোর্টে হংকং এর শিব মোহন সরাসরি ২-০(৬-৩,৬-০) সেটে টপ সিট থাইল্যান্ডের এরিয়াফুল লিকুলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হন।
বালিকাদের একক কোয়ার্টারফাইনালের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১নম্বর কোর্টে চীনের টিয়ানরান ডোং সরাসরি ২-০(৬-২,৬-৩) সেটে ভারতের তানিসকা ভাট্টাংগারকে, ২নম্বর কোর্টে চীনের হানিউ ওয়াং সরাসরি ২-০(৬-২,৬-২) সেটে ভারতের সাংভি রেড্ডিকে, ৩ নম্বর কোর্টে টপসিট মালদ্বীপের টু অরা আসাল আজিম সরাসরি ২-০(৬-২,৬-২ ) সেটে ভারতের ইয়াসিতা অরতিকে এবং ৪ নম্বর কোর্টে চীনের জিজি ইয়াং সরাসরি ২-০(৬-১,৬-১) সেটে ভারতের তামান্না নায়ারকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন।


প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫ | সময়: ৪:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ