, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিভিন্ন বিভিন্ন জায়গায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এবারে প্রতিপাদ্য ছিলেন ‘একদিন তুমি পৃথিবী গড়েছ আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’।
নওগাঁ: ‘একদিন তুমি পৃথিবী গড়েছ আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর-মোহাম্মদ এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহতাছিম বিল্লাহ, নওগাঁ সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, প্রবীণ হিতৈষী সংঘের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, রানী এনজিও এর প্রধান নির্বাহী ফজলুল হক খানসহ অন্যান্য বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
মহাদেবপুর: ছেলে তার বৃদ্ধ বাবা মাকে ভরণ পোষণ দিতে সব সময় বাধ্য থাকবে। কোন বৃদ্ধ পিতা মাতাকে যদি কোন পুত্র সন্তান ভরণ পোষণ না দেয় আর ওই অসহায় পিতা মাতা যদি আইনের আশ্রয় নেয় তাহলে পুত্র তার পিতা মাতাকে ভরণ পোষণ দিতে সব সময় বাধ্য থাকবে। আপনারা কোন সন্তানকে সহায় সম্পদ আগেই লিখে দিবেন না। তাহলে শেষ বয়সে ভোগান্তির শেষ থাকবে না। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে উল্লেখিত কথাগুলো বলেন।
‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাদেবপুরে পালিত হলো ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবটি পালন উপলক্ষে ৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ হিতৈষী সংঘের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি প্রফেসর (অব:) আলহাজ্ব আব্দুল খালেকের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মো: রেজওয়ানুল হক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, লক্ষীপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মওলানা আব্দুর রাজ্জাক, কালুশহর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুর রাজ্জাক প্রমুখ। উল্লেখ্য যে, আলোচনা সভার আগে একটি র্যালি উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে ভোলাহাট উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মেডিকেল মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে সংঘের সভাপতি মো: নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। মোহা: এখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকতার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাসিম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপাধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো: আতাউর রহমান, সাবেক শিক্ষক মোঃ শাহাজাহান আলীসহ অন্যরা। পরে সংঘের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। এর পূর্বে একটি র্যালি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে এনজিও সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের আয়োজনে ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১০টার দিকে উপজেলার হলিদাগাছী মোড়স্থ নিজস্ব অফিস মিলানায়তনে ভার্ক সমৃদ্ধ কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসা: হাজেরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাসিম উদ্দিন। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: রবিউল ইসলাম কবিরাজ, ভার্কের ঋন কর্মসূচীর সহকারী পরিচালক মো: আরিফুজ্জামান, প্রবীণ ব্যক্তিত্ব মো: তোফাজ্জল হোসেন,ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: রবিউল ইসলামসহ অন্যরা। পরে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান শেষ হয়।
নিয়ামতপুর: উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজনে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল Í
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো Í সযত্নে তোমায় রাগব আগলে”।
মঙ্গলবার (৭ই অক্টোবর) সকাল ১০ঘটিকার সময় র্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা পরিষদ চত্তরে এসে সমাপ্ত হয়। র্যালিতে সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোরশেদা খাতুন। অন্যান্য এর মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদবৃন্দ।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের জ্ঞানের ভাণ্ডার; তাদের সম্মান ও সেবা নিশ্চিত করা কেবল নৈতিক দায়িত্ব নয়, বরং সামাজিক উন্নয়নের জন্যও অপরিহার্য। তারা যোগ করেন Í দরকার প্রবীণদের চিকিৎসা সেবা, মানসিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তার ব্যবস্থা আরও শক্ত করার।
আলোচনা শেষে প্রবীণদের কল্যাণে স্থানীয় উদ্যোগগুলোকে আরো সুসংহত করার আহ্বান জানান আয়োজকরা।
শিবগঞ্জ: “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”Í এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ আকবর হোসেনের সভাপতিত্বে এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসার্চ সেন্টারের পিপি ও সরকারি ইন্সপেক্টর সরদার মো. কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর তোয়াব।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সংঘের সহ-সভাপতি মজিবুর রহমান, কোষাধ্যক্ষ ইকরামুর রেজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবীণ নাগরিক, শিক্ষক, সমাজসেবক ও জনপ্রতিনিধিরা।
বক্তারা প্রবীণ নাগরিকদের প্রতি দায়িত্বশীল আচরণ, সম্মান ও সেবার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।