, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। শনিবার সকালে উদ্বোধনকালে সিনিয়র সচিব নির্মাণসামগ্রীর মান পর্যবেক্ষণ করেন এবং দৃষ্টিনন্দন এই মসজিদের প্রশংসা করেন। পরে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।