সর্বশেষ সংবাদ :

বাঘায় পুজায় দরিদ্রদের পাশে ছিলেন যুগ্ম-সচিব রথীন্দ্রনাথ

স্টাফ রিপোর্টার, বাঘা: বাঘার কৃতি সন্তান ও বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব রথিন্দ্রনাথ। তিনি প্রতি বছর শারদীয় দুর্গা উৎসবে ঢাকা থেকে নিজ গৃহে ফিরেন। এরপর সকল সম্প্রদায়ের হতদরিদ্র মানুষের মাঝে দিয়ে থাকেন নতুন কাপড় সহ মনের অকৃত্রিম ভালোবাসা। যার ব্যত্বয় ঘটেনি এবারও।
তিনি বৃহস্পতিবার দুপুরে সনাতন ধর্মাবলম্বী সহ মুসলিম সম্প্রদায়ের হতদরিদ্রদের মাঝে বিতরণ করেছেন প্রায় দুই হাজার শাড়ি-লুঙ্গি। একই সাথে বাসায় প্রীতিভোজের আয়োজন করেন। এতে অংশ গ্রহন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সরকারী কর্মকর্তারা। তাঁর এই মহানুভবতায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।
রথীন্দ্রনাথ প্রায়স বলে থাকেন, আমার জীবনে রাজনীতি করার কোন বিলাশ নেই। আমি আমার কর্মময় জীবন থেকে এলাকার মানুষকে সেবা করতে চাই। আমার কাছে দেশের সকল মানুষ সমান। আমার ধর্ম মানবতা। তাঁর এ কথায় শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, সকল সম্প্রদায়ের মানুষের কাছে রয়েছে চরম গ্রহণ যোগ্যতা ও ভ্রাতৃত্ববোধ।
বাঘার কৃতি সন্তান ও সকলের গর্ব রথীন্দ্রনাথ প্রতিবারের ন্যায় এবারও বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান এবং সবচেয়ে বর্ণাঢ্য ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ গ্রাম, বাঘা উপজেলার নারায়পুরে এসছেন। তাঁর বাড়ীর পাশেই অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নারায়নপুর কেন্দ্রীয় শারদীয় দুর্গা উৎসব।


প্রকাশিত: October 4, 2025 | সময়: 4:04 am | সুমন শেখ