, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে মোটর সাইকেলের ধাক্কায় মোহম্মদ আলী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। মোহম্মদ আলী গোপালপুর গুচ্ছ গ্রামের আল আমিনের ছেলে।
জানাগেছে, বিকেলে গুচ্ছ গ্রামের রাস্তায় খেলছিল মোহম্মদ আলী। এ সময় দ্রুতগতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে লালপুর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।