সর্বশেষ সংবাদ :

বাগমারায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের সোনাবিলা নামক বিল থেকে মঙ্গলবার বিকেলে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহালে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য মতে, বিকেলে খালি গায়ে ওই ব্যক্তিকে ওই এলাকায় হেঁটে যেতে দেখা গেছে। স্যান্ডেল হাতে নিয়ে এক টিউবওয়েলে তাকে পানি পান করতেও দেখা গেছে। শারীরিক ভাবে সে প্রতিবন্ধী। যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক তারেক হাসান জানান, খবর পেয়ে ঝিকরা ইউনিয়নের এক বিল থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

xস্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের সোনাবিলা নামক বিল থেকে মঙ্গলবার বিকেলে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহালে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য মতে, বিকেলে খালি গায়ে ওই ব্যক্তিকে ওই এলাকায় হেঁটে যেতে দেখা গেছে। স্যান্ডেল হাতে নিয়ে এক টিউবওয়েলে তাকে পানি পান করতেও দেখা গেছে। শারীরিক ভাবে সে প্রতিবন্ধী।
যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক তারেক হাসান জানান, খবর পেয়ে ঝিকরা ইউনিয়নের এক বিল থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন।


প্রকাশিত: October 2, 2025 | সময়: 6:01 am | সুমন শেখ

আরও খবর