সর্বশেষ সংবাদ :

নগরীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও কুশল বিনিময়কালে মিনু : বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সাথে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে নগরীর ২২নং ওয়ার্ডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। পূজামন্ডপ পরিদর্শনের সময় তিনি, হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিএনপি নেতা মিনু বলেন, হিন্দু সম্প্রদায়ের জনগণের অন্যতম উৎসব শারদীয় দুর্গোৎসব। এ বছর অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপিত হচ্ছে। বাঁকি দিনগুলোতেও আরো সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরাও কাজ করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশে ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি ছিলোনা। কিন্তু বিগত সরকার এ দেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলো। পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা বিভেদ সৃষ্টি কওে রাজনৈতিক ফায়দা হাসিল করতো। এছাড়া তার সময়ে আওয়ামী লীগ ও তার দোসরদের দিয়ে বিভিন্ন পূজামণ্ডপে হামলা করাতো। আর নাম দিতো বিএনপি’র। তিনি বলেন বিগত বিএনপি’র আমলে যেমন হিন্দু সম্প্রদায়ের জনগণ নির্বিঘ্নে পূজা করতো। এবারেও সে অবস্থাতেই তারা পুজা করছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
আরো উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠন ও কল্যাণ ফ্রন্টের অন্যান্য নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের সাধারণ জনগণ।
হিন্দু সম্প্রদায়ের সাধারণ জনগণ এসময় বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এবার তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছেন। কোনো সমস্যা নেই। সবাই উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। সেইসাথে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।


প্রকাশিত: October 1, 2025 | সময়: 3:14 am | সুমন শেখ