, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার পবা, কর্ণহার, দামকুড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসানের এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি মঙ্গলবার দিন ও গভীর রাত পর্যন্ত এসব পূজামন্ডপ পরিদর্শন করেন। এরআগে তিনি সোমবার দিবাগত গভীর রাত পর্যন্ত মোহনপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় তার সাথে ছিলেন নওহাটা পৌরসভার ৫নং ওয়ার্ড সেক্রেটারি আতাউর রহমান আশিক, এয়ারপোর্ট থানা জামায়াতের নায়েবে আমীর মো. রফিকুল ইসলাম বকুল এবং সেক্রেটারি মাওলানা মো. কাজিমুদ্দিন, কর্ণহার থানা আমির আব্দুর রহিম, জামায়াত নেতা আব্দুল খালেক, কাজিম উদ্দিনসহ মোহনপুর, পবা, কর্ণহার, দামকুড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।