বাগাতিপাড়ায় বিদ্যুৎপৃষ্টে বাসচালকের মৃত্যু

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎপৃষ্টে রবিউল ইসলাম (৩৫) এক বাসচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ওই এলাকার আফসার আলীর ছেলে। সে গ্রামীণ ট্রাভেল (ঢাকা কোচ) পরিবহনের বাসচালক হিসেবে কর্মরত ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক মেরামতের কাজের সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎপৃষ্ট হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিউলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫ | সময়: ৩:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর