, , ।
xস্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে বনবেলঘরিয়া পশ্চিম বাইপাস এলাকায় ট্রাক চাপায় দিদারুল আলম (৪৪) নামে প্রাণ কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত দিদারুল আলম সদর উপজেলার পন্ডিতগ্রাম এলাকার নুর মোহাম্মদের ছেলে ও প্রাণ এগ্রো লিমিটেড কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেল যোগে তার কর্মস্থল প্রাণ কোম্পানিতে যাওয়ার পথিমধ্যে বাইপাস এলাকা পৌছালে রাজশাহীগামী একটি ট্রাক পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
এদিকে এঘটনার দুই ঘণ্টা পার হলেও ঘটনাস্থল পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা না পৌঁছালে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানিয়রা। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।