, , ।
স্টাফ রিপোর্টার: পবার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্ত শ্রেণী ফুটবল টুর্নামেন্ট এর খেলা অনুষ্ঠিত হয়। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ওয়াদুদ হাসান পিন্টু প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, মেয়েরা পূর্বে ফুটবল খেলাতো দূরের কথা ঘর থেকে বের হতোনা। কিন্তু এখন নারী ও মেয়েরা অনেক খেলায় অংশগ্রহন করছে। শুধু অংশগ্রহন নয় তারা ভাল করছে। সেইসাথে দেশের ভাবমুর্তি উজ্জল করছে। পুরুষ ফুটবল দল যখন বার বার ব্যার্থ হচ্ছে, ঠিক তখন নারী ও মেয়েরা একের পর এক দেশে বিদেশে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছে। আগামীতে আরো ভাল করবে বলে উল্লেখ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিুপ সুলতান। বিশেষ অতিথি ছিলেন বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, অভিভাবক প্রতিনিধি জুয়েল রানা, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান ও শিক্ষক প্রতিনিধি ইসমত আরা খাতুন। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক নাসরিন আক্তার, চারুকারু শিক্ষক তানজিম ইমতিয়াজ সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।